শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২৫-০৭-২০২০ ১২:৫৫ অপরাহ্ন |
তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বন্যাদুর্গত বিভিন্ন গ্রামে বানভাসি মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রায় দু’শতাধিক গরীব ও দু:স্থ-অসহায় বন্যার্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। শুক্রবার (২৪জুলাই) বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ও সগুনা ইউনিয়নের মাকড়শোন, কুন্দইল, কুশাবাড়ি সহ বন্যাকবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করে ত্রান বিতরণ করেন।
এ সময় উপস্তিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকি, মাগুড়াবিনোদ ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল ও মাধাইনগর ইউপি চেয়ারশ্যান আবু হাসান মির্জা উপজেলা জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ। এদিকে অনন্ত ক্যাজুয়াল ওয়ার লিঃ এর উদ্দোগে শনিবার দুপুরে উপজেলার পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com