প্রজাতন্ত্রের সেবার উদ্দেশ্যে সিরাজগঞ্জের নব্য আলোর দিশারীরা
২৫ এপ্রিল, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন

  

প্রজাতন্ত্রের সেবার উদ্দেশ্যে সিরাজগঞ্জের নব্য আলোর দিশারীরা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৫-০৭-২০২০ ১০:২১ পূর্বাহ্ন
প্রজাতন্ত্রের সেবার উদ্দেশ্যে সিরাজগঞ্জের নব্য আলোর দিশারীরা
উল্লাপাড়া প্রতিনিধিঃ ৩০ জুন ৩৮ তম বি‌সিএ‌সের চূড়ান্ত ফলাফল প্রকাশ ক‌রে‌ছে। এই বিসিএস এ মোট ২২০৪ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করেন পিএসসি। সিরাজগঞ্জ বাসীদের জন্য সুখবর এই যে, এই যে সারা দেশজুড়ে ২২০৪ জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন তার মধ্যে শুধুমাত্র সিরাজগঞ্জ থেকেই প্রায় ৫০ জনের বেশি মেধাবী প্রশাসন,কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বন সহ বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। সিরাজগঞ্জের এই ঈর্ষণীয় সাফল্য সত্যিই অনেপ্রেরণা দায়ক। সুপারিশ প্রাপ্ত দের মধ্যে একজন হচ্ছেন কামরুল হাসান কামু। তার সাথে কথা হলে তিনি বলেন,"ধন্যবাদ জানাচ্ছি,বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে,তারা করোনা মহামারীর মধ্যে অত্যন্ত ঝুঁকি নিয়ে অামা‌দের ফলাফল প্রকাশ ক‌রে‌ছে। আদতে,সর্বাধিক স্বচ্ছতা নিশ্চিতকরণের ল‌ক্ষ্যে ৩৮ তম বিসিএস সম্পন্ন করতে পিএসসি'র দীর্ঘ সময় লেগেছে।আমরা একদিক থেকে সৌভাগ্যবান,মুজিব বর্ষে আমরা জীবনের কাঙ্ক্ষিত সুসংবাদ টি পেয়েছি যা সারাজীবন স্মৃতিপটে অম্লান হ‌য়ে থাকবে।আমরা জনগণের ভ্যাট ও ট্যাক্সের টাকায় পড়াশুনা করেছি,এখন সুযোগ হয়েছে তাদের সেবা করার মাধ্য‌মে কিছুটা প্র‌তিদান দি‌তে।সিরাজগঞ্জবাসীর নিকট আমরা কৃতজ্ঞ ও দোয়া কামনা করছি,আমরা যেন আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং আপনাদের মান-সম্মান বৃদ্ধি করতে পারি।সিরাজগঞ্জের আলো-বাতাস,মাটি, পা‌নি ও মানুষের হৃদ্যতায় আমরা মানুষ হয়েছি,জীবনে যেখানেই থাকিনা কেন,মননে থাকবে সিরাজগঞ্জ বাসী।" সিরাজগঞ্জের ৯ টি উপজেলা থেকেই এক বা একাধিক মেধাবী ৩৮ তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছেন। তন্মধ্যে উল্লাপাড়া থেকেই ৮-১০ জন রয়েছেন। উল্লাপাড়া থেকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের একাংশের তালিকা--- ১. লুনা লুবনা ( প্রশাসন) ২. ডা. আরিফুর রহমান মিঠুন (স্বাস্থ্য) ৩. ডা. মাহমুদুর রহমান (স্বাস্থ্য) ৪. শামসুন্নাহার সুমি (কৃষি) ৫. মোঃ আমিরুল ইসলাম ( শিক্ষা) ৬. মোঃ মনির সিরাজী ( বন) ৭. মোঃ আরিফুল ইসলাম (কৃষি) ৮. মোঃ মাহমুদুল হাসান (প্রশাসন) স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ পাওয়া ডা. আরিফুর রহমান মিঠুন বলেন," আমার বড় হওয়া, পড়াশোনা সবই ঢাকায়, তবুও নিজের শিকড় উল্লাপাড়া সদা সর্বদাই আমার হৃদয়ে রয়েছে। নিজের এই ভালোবাসার জন্য কিছু করার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি সহ অন্য সবাই যারা আমরা উল্লাপাড়া থেকে সুপারিশ পেলাম ৩৮ তম বিসিএস এ, আমাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করে উল্লাপাড়ার মুখ যেন উজ্জ্বল করতে পারি সেজন্যে সকলের দোয়াপ্রার্থী "

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-০৭-২০২০ ১০:২১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1142 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com