শাহজাদপুরের পোতাজিয়া গ্রামের পীর কেবলা সাহেব চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল
০২ মে, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন

  

শাহজাদপুরের পোতাজিয়া গ্রামের পীর কেবলা সাহেব চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল

দিলীপ গৌর
২৪-০৭-২০২০ ০৬:১৮ অপরাহ্ন
শাহজাদপুরের পোতাজিয়া গ্রামের পীর কেবলা সাহেব চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল সুলতানে আরেফিন হযরত মওলানা আলহাজ্ব আফসার আলী পীর কেবলা সাহেব (৮০) আজ ২৪ জুলাই শুক্রবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গোটা শাহজাদপুর সহ বাংলাদেশের লক্ষ লক্ষ মুরিদানের মাঝে শোকের ছায়া নেমে আসে। সকাল থেকেই হাজার হাজার ভক্তরা তাকে এক নজর দেখবার জন্য ভীড় জমায়। বিকেলে তার নিজ বাসভবন পোতাজিয়া মাঠে নিহতের নামাজের জানাযা শেষে তার বাড়ীর পাশে মসজিদ সংলগ্ন দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, সাবেক এম,পি চয়ন ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির উপজেলা শাখার অন্যতম নেতা মওলানা আব্দুস ছালাম। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 


দিলীপ গৌর ২৪-০৭-২০২০ ০৬:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 411 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com