শিরোনামঃ
দিলীপ গৌর ২৪-০৭-২০২০ ০৬:১৪ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব পূন্য তিথি শুভ জন্মাষ্ঠমী উৎসব উদযাপন উপলক্ষে আজ ২৪ জুলাই শুক্রবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি বিনয় কুমার পাল। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বিমল কুন্ডু। এছাড়া অন্যান্যদের আরও বক্তব্য রাখেন, উৎপল নন্দী, অনিল ঘোষ, রাম চন্দ্র সাহা মিলন, সন্তোষ কুমার সাহা, শংকর ব্যানার্জী, সাগর বসাক, মুকুল শীল, নিমাই সরকার, রতন বসাক প্রমুখ।
সভায় করোনা দূর্যোগের কারনে কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে আগামী ১১ আগষ্ট জন্মাষ্ঠমী উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মন্দিরে ওই দিন র্যালি আলোচনা সভা ও প্রসাদ বিতরণ বাদ রেখে জন্মাষ্ঠমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে গীতা পাঠ, প্রার্থনা ও শ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com