শাহজাদপুরে মসজিদের ইমাম, গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
২৫ এপ্রিল, ২০২৬ ০৯:৩৮ অপরাহ্ন

  

শাহজাদপুরে মসজিদের ইমাম, গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

দিলীপ গৌর
২৪-০৭-২০২০ ০৫:২৩ অপরাহ্ন
শাহজাদপুরে মসজিদের ইমাম, গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

শাহজাদপুর প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বিভিন্ন মসজিদের ইমাম, মওলানা, গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন। শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তরু লোদী।

আজ ২৪ জুলাই শুক্রবার পৌর এলাকার দ্বারিয়াপুর লোদীপাড়া মহল্লায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে চাউল, ডাউল, চিনি, সেমাই, গুড়ো দুধ, সাবানসহ ঈদ উপহার করেন শাহজাদপুর আওয়ামীলীগের মেয়র পদপ্রার্থী তরু লোদী।

এ সময় তিনি বলেন, অসহায় মানুষের পাশে থেকে আমি যেন সব সময় সেবা করতে পারি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গঠন করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, আওয়ামীলীগ নেতা আনু লোদী, মোসলেম খাঁ, উপজেলা ক্রীড়া সম্পাদক আসলাম আলী, আব্দুল আজিজ খান রিংকু, সবুজ বিপ্লবের উদ্দ্যোক্তা কামরুল হাসান হিরোক, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন প্রমুখ।


দিলীপ গৌর ২৪-০৭-২০২০ ০৫:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 398 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com