শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-০৭-২০২০ ০৪:৩১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে নিউ আসিফ মোবাইল শো-রুম ও সবুজ আশা ফাউন্ডেশনের উদ্দ্যেগে শতাধিক দুস্থ ও গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪জুলাই) বিকালে তাড়াশ পৌর শহরের আলেপ মোড়ে নিউ আসিফ মোবাইল শো-রুম ও সবুজ আশা ফাউন্ডেশনের পরিচালক সোহেল রানা সবুজ এ ঈদ সামগ্রী বিতরণ করেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল, সেমাই, চিনি ও গুড়া দুধ।
নিউ আসিফ মোবাইল শো-রুম ও সবুজ আশা ফাউন্ডেশনের পরিচালক সোহেল রানা সবুজ বলেন, আমার পক্ষ থেকে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে সামান্য আয়োজন। তারা যেন অনন্ত ঈদের দিন একটু ভাল খাবার খেতে পারেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com