চৌহালীতে এমপি মমিন মন্ডলের রোগমুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া
২৬ জুন, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চৌহালীতে এমপি মমিন মন্ডলের রোগমুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২৪-০৭-২০২০ ০৪:১১ অপরাহ্ন
চৌহালীতে এমপি মমিন মন্ডলের রোগমুক্তির জন্য মসজিদে মসজিদে দোয়া

 চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-৫ আসনের(চৌহালী-বেলকুচি)জাতীয় সংসদ সদস্য দেশের অন্যতম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আব্দুল মমিন মন্ডল করোনায় আক্রান্ত হয়ে ২০ জুলাই রাজধানির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার রোগমুক্তির জন্য উপজেলার মসজিদ গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ! শুক্রবার (২৪ জুলাই) উপজেলার বিভিন্ন মসজিদে জুম'আর নামাজ শেষে ইসলামী ফাউন্ডেশন চৌহালীর আয়োজনে আলহাজ আব্দুল মমিন মন্ডলের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ৷

এ সময় দলীয় নেতা কর্মী, এলাকার মান্যবর ও বিভিন্ন মসজিদের মুসল্লিগণ দোয়ায় অংশ গ্রহণ করেন ৷ আগেই জানানো হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা শুরুর পর থেকে নির্বাচনী এলাকার প্রতিটি এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি বিতরণ করে ঢাকায় ফিরার পর অসুস্থবোধ করায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে করোনা পজিটিভ নিশ্চিত করে চিকিৎসকরা। তাপর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে আইসোলশনে চিকিৎসা নিচ্ছেন তিনি।


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৪-০৭-২০২০ ০৪:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 376 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com