শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৩-০৭-২০২০ ০৭:৫৪ অপরাহ্ন |
অত:পর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরো নাবালক সন্তানদের নিয়ে বিচারের আশায় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে সলঙ্গার চৌধুরী ঘুঘাট গ্রামের পাষন্ড স্বামী বেলালের স্ত্রী রেশমা ( ২৫)।
বৃহ:বার(২৩জুলাই) বিকেলে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের রেশমা জানায়, ১১/১২ ধরে বিয়ের ঘরে ২টি সন্তান জন্ম নেয়।আমাকে যৌতুকের দাবীতে দীর্ঘদিন ধরে অমানসিক নির্যাতন করে পাষন্ড স্বামী ও পরিবারের অন্যরা।
গরীব বাবার সংসার হতে কয়েক বার টাকা এনে দিলেও আবারো টাকার দাবী করে। দাবী মেটাতে না পারায় গত ২ জুলাই হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হাতে,পিঠে আঘাত করে ঘরে তালাবদ্ধ রাখে।
পরে পুলিশী সহায়তায় উদ্ধার হয়ে সিরাজগন্জ সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাবার বাড়িতে আসি।
ভুক্তভোগী রেশমা সাংবাদিকদের আরও জানায়,নাবিলক ২ টি সন্তানের ভবিষ্যতের কথা ভেবে শত জুলুম, নির্যাতন সহ্য করেও মামলা না করো বর্তমানে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছি।আর সুবিচারের আশায় সমাজ পতিদের দ্বারে দ্বারে ঘুরছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com