তাড়াশে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
২৪ এপ্রিল, ২০২৬ ০১:৪৬ অপরাহ্ন

  

তাড়াশে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৩-০৭-২০২০ ০৬:৩৫ অপরাহ্ন
তাড়াশে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

আশরাফুল ইসলাম রনি: 

সিরাজগঞ্জের তাড়াশে  অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। 
 
বৃহস্পতিবার (২৩জুলাই) দুপুরে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ওবায়দুল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলার সগুনা, মাগুড়াবিনোদ ইউনিয়নে বিভিন্ন এলাকায় ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।  পরে জালগুলো আগুনে পুড়ে ফেলা হয়।

এ ব্যাপারে  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওবায়দুল্লাহ  বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমান পরিচালনা করা হয়েছে এবং  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম ও তাড়াশ থানা পুলিশ।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৩-০৭-২০২০ ০৬:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 401 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com