শাহজাদপুরে বিরল প্রজাতির হনুমানটিকে দেখার জন্য মানুষের ভীড়
০৩ মে, ২০২৬ ০১:৪৭ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে বিরল প্রজাতির হনুমানটিকে দেখার জন্য মানুষের ভীড়

দিলীপ গৌর
২৩-০৭-২০২০ ০৫:৫২ অপরাহ্ন
শাহজাদপুরে বিরল প্রজাতির হনুমানটিকে দেখার জন্য মানুষের ভীড়

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে বিরল প্রজাতির হনুমান লোকালয়ে ঢুকে পড়েছে। শত শত মানুষ হনুমানটিকে দেখার জন্য ভীড় জমাচ্ছে। জানা গেছে, গত কয়েকদিন ধরে শাহজাদপুরে এই হনুমানটি বাঘাবাড়ী বন্দর থেকে বুধবার(২২জুলাই) সন্ধ্যায় রবীন্দ্র কাচাড়ি বাড়ীতে প্রবেশ করে।

বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে পৌর এলাকার দ্বারিয়াপুর মাছবাজারের বটগাছে আশ্রয় নেয়। হনুমানটিকে দেখার জন্য শত শত মানুষের ভীড় জমে। শান্ত প্রকৃতির এই হনুমানটি খাবার না পেয়ে দূর্বল হয়ে পড়েছে। মানুষের কাছাকাছি থাকলেও ভয়ে কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম জানান, আমাদের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ না থাকায় আমরা এ ব্যাপারে কোন পদক্ষেপ নিতে পারছিনা। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা জানান, হনুমানটি প্রাকৃতিক ভাবেই চলাফেরা করুক। হনুমানটির যেন কেউ ক্ষতি না করে। সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করা হচ্ছে ভারত থেকে ট্রাক যোগে এই হনুমানটি এই দেশে প্রবেশ করেছে।


দিলীপ গৌর ২৩-০৭-২০২০ ০৫:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 316 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com