সলঙ্গায় ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২
৩০ এপ্রিল, ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ন

  

সলঙ্গায় ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

নিউজরুম
২৩-০৭-২০২০ ০৪:০৪ অপরাহ্ন
সলঙ্গায় ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২
নিউজ ডেস্কঃ সলঙ্গায় ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার (২২ জুলাই) গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ও বিভাগীয় সহকারী পরিচালক জনাব-আবু আব্দুল্লাহ জাহিদ এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন বগুড়া টু ঢাকা হাইওয়ে হাটিকুমরুল গোলচত্তর থেকে অনুমান ১/২ কিলোমিটার উত্তরে জামাই ইঞ্জিনিয়ারিং ওয়েন্ডিং ওয়ার্কসপ এর সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আলতাফ হোসেন (আলোক চান) (৪০),পিতা-মোঃ খাতের আলী, সাং-ইচুয়া (ঘাটকা মধ্যপাড়া), ২। মোঃ সুমন হোসেন (২৫), পিতা- মৃত-ইউসুফ আলী, সাং- ইচুয়া (ঘাটকা মধ্যপাড়া), ৩। মোঃ আলম হোসেন (২৭), পিতাঃ মোঃ আলোক হোসেন , সাং- ঘাটকা দক্ষিনপাড়া, সর্ব আসামীর থানা-ও জেলা-জয়পুরহাট,৪। মোঃ তুহিন (২৪), পিতা- মোঃ ফরিদুল ইসলাম, সাং- মাহমুদপুর, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট। র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যে বগুড়া হতে নগরবাড়ী যাত্রীবাহী বাস আল-আমিন, যাহার নং-ঢাকা মেট্রো-জ-১১-০০১৬। বগুড়া হতে ঢাকাগামী একতা নামীয় যাত্রীবাহী বাস নং-ঢাকা মেট্রো-ব-১৪-৫০৫৮। বাসগুলোতে পৃথক পৃথক অভিযান চালিয়ে যথাক্রমে ১১০ বোতল ও ৪৫ বোতল, সর্বমোট= ১৫৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সরনীর ১৩ (গ) আইনে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর। র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

নিউজরুম ২৩-০৭-২০২০ ০৪:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 476 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com