শাহজাদপুরে ভ্রাম্যমান আদালত কর্তৃক যাত্রীবাহী পরিবহনে মাস্ক না থাকায় ২৫টি গাড়িতে জরিমানা আদায়
০৩ মে, ২০২৬ ০১:৪৭ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ভ্রাম্যমান আদালত কর্তৃক যাত্রীবাহী পরিবহনে মাস্ক না থাকায় ২৫টি গাড়িতে জরিমানা আদায়

দিলীপ গৌর
২৩-০৭-২০২০ ০৩:৫২ অপরাহ্ন
শাহজাদপুরে ভ্রাম্যমান আদালত কর্তৃক যাত্রীবাহী পরিবহনে মাস্ক না থাকায় ২৫টি গাড়িতে জরিমানা আদায়
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুরে বিভিন্ন দুরপাল্লার যানবাহনে মাস্ক না পরায় পঁচিশটি যাত্রীবাহী পরিবহনে জরিমানা আদায় করলেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট ও সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন।

আজ ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিলরুবা বাসষ্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট মাসুদ হোসেন বিভিন্ন যাত্রীবাহী গাড়িতে তিনি নিজে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে দেখা যায়, অধিকাংশ গাড়ির ড্রাইভার, হেলপার ও যাত্রীদের মুখে মাস্ক না থাকায় প্রায় পঁচিশটি দুরপাল্লার যাত্রীবাহী পরিবহনকে জরিমানা করেন।

এ সময় তিনি গাড়ির চালকদের বলেন, আপনাদের জরিমানা করা আমার উদ্দেশ্য নয়, করোনা মহামারিতে আপনারা রাষ্ট্রীয় নিয়ম-কানুন মেনে চলবেন এবং কোন যাত্রী যেন মাস্ক ছাড়া গাড়িতে না উঠে সেদিকে খেয়াল রাখবেন। প্রয়োজনে মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে তুলবেন না।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টেট জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়ব উল্লাহ্ খান ও অফিস সহকারী আব্দুল হাই সরকার।


দিলীপ গৌর ২৩-০৭-২০২০ ০৩:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 304 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com