শিরোনামঃ
আব্দুল জলিল ২৩-০৭-২০২০ ০৯:৪৩ পূর্বাহ্ন |
কাজিপুর উপজেলায় শুভগাছা ইউনিয়নের ০৭টি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুবিধার্থে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় দুই অর্থ বছরে এই বেঞ্চ বিতরণ করে উপজেলা প্রশাসন।
বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খোকা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, নয়ন সরকার প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com