শাহজাদপুরে ইউপি চেয়ারম্যান মুকুলের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল
দিলীপ গৌর
২২-০৭-২০২০ ০৯:১১ অপরাহ্ন
|
|
শাহজাদপুরে ইউপি চেয়ারম্যান মুকুলের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুলের অকাল মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুলাই বুধবার ইউনিয়ন পরিষদের হল রুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন-পোরজনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমজাদ হোসেন। এতে প্রয়াত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুলের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণমূলক আলোচনা করেন-অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ওসমান গণি। স্মরণসভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শ্রী অনিল কুমার ঘোষ, পোরজনা ইউনিয়নের সচিব মোঃ আব্দুল আলিম, পোরজনা ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল আলম। পোরজনা ইউনিয়নের সকল সদেস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার সকালে তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
দিলীপ গৌর ২২-০৭-২০২০ ০৯:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 415 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ