বেলকুচির আজুগড়া স্পার বাঁধ ৩ দিনের ব্যবধানে ১৫০ মিটার নদী গর্ভে : এলাকা জুড়ে আতঙ্ক
০২ মে, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন

  

বেলকুচির আজুগড়া স্পার বাঁধ ৩ দিনের ব্যবধানে ১৫০ মিটার নদী গর্ভে : এলাকা জুড়ে আতঙ্ক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০৭-২০২০ ০৬:৪৪ অপরাহ্ন
বেলকুচির আজুগড়া স্পার বাঁধ ৩ দিনের ব্যবধানে ১৫০ মিটার নদী গর্ভে : এলাকা জুড়ে আতঙ্ক
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের তাঁত শিল্পসমৃদ্ধ বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া স্পার বাঁধে আবারও ৮০ মিটার এলাকা বিলীন হয়েছে। যমুনা নদীতে প্রচন্ড স্রোতে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে। এ নিয়ে গত তিন দিনে স্পারের মাটির স্যাংঙ্কে প্রায় ১৫০ মিটার এলাকা নদী গর্ভে চলে গেল। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাউবো ও স্থানীয় সুত্রে জানা যায়, বেলকুচি উপজেলার দক্ষনাঞ্চল এনায়েতপুর থাননা এলাকায় যমুনার ভাঙন থেকে রক্ষায় ১৯৯৯-২০০০ ইং অর্থ বছরে প্রায় ২১ কোটি টাকা ব্যায়ে পাউবোর তত্বাবধানে আজুগড়া স্পার-১ নির্মান করা হয়। প্রতি বছরই যমুনায় পানি বৃদ্ধি ও কমার সময় স্পার এলাকা ঝুঁকিপূর্ন হয়ে ওঠে। বিশেষ করে গত প্রায় ১ সপ্তাহ ধরে যমুনার পানি কিছু কমতে থাকায় নদীতে প্রচন্ড স্রোতে ঘুর্ণাবর্তের সৃষ্টি হয়। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে তীব্র স্রোতে আকস্মিক ভাবে স্পারের স্ট্রাকচারের প্রায় ২০ মিটার পশ্চিমে মাটির স্যাংকে ভয়াবহ ভাঙনে প্রায় ৮০ মিটার বিলীন হয়ে যায়। এছাড়া গত সোমবার (২০ জুলাই) সকালে একই স্থানের পশ্চিমে আর ৭০ মিটার এলাকা ধসে যায়। এ নিয়ে গত ৩ দিনের ব্যবধানে ১৫০ মিটার এলাকা নদী গর্ভে চলে গেছে। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, স্পার বাঁধের কারনে আজগড়া-বেতিল এলাকার হাজার হাজার ঘরবাড়ি ও বহু তাঁত কারখানা সহ নব প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ ভেটেরিনারী কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউড গড়ে উঠে। তবে এবছর একের পর এক স্পারে ভাঙন দেখা দেয়ায় হুমকিতে পড়ে চরম আতঙ্কে মুখে পড়েছি। এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন এই প্রতিবেদককে জানান, নদীতে প্রচন্ড স্রোত ও স্কাউরিংয়ের ফলে মাটির স্যাংঙ্কের ৮০ মিটার এলাকায় বিলীন হয়েছে। এর আগেও ধসে যাওয়া ৭০ মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিং চলমান রয়েছে। আশা করছি দ্রুতই ভাঙন মুক্ত করা হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৭-২০২০ ০৬:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 724 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com