নাগরপুরে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া ব্রীজ পরিদর্শনে ডিসি
২৪ এপ্রিল, ২০২৬ ০৭:৩২ পূর্বাহ্ন

  

নাগরপুরে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া ব্রীজ পরিদর্শনে ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
২২-০৭-২০২০ ০৬:২৮ অপরাহ্ন
নাগরপুরে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া ব্রীজ পরিদর্শনে ডিসি

মাসুদ রানা,স্টাফ করেসপন্ডেন্টঃ টাঙ্গাইলের নাগরপুরে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া ব্রীজ পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.আতাউল গণি। উপজেলার গয়হাটা-সিংজোড়া সড়কের ঘুণী খালের উপর স্থাপিত ব্রীজটি বন্যার পানির স্রোতে মঙ্গল রাতে ভেসে যায়। পরে ভেসে যাওয়া ব্রীজটি বুধবার দুপুরে পরিদর্শন করেন তিনি।

ব্রীজটি পরিদর্শনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক জনসাধারনের আপদকালীন সময়ে চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে তাগিদ দেন। এসময় উপস্থিত উপজেলা নির্বাহী প্রকৌশলীকে বন্যা পরবর্তী সময়ে দ্রুত ব্রীজটি নির্মান করে দেওয়ার জন্য বলেন তিনি। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী প্রমূখ।

ব্রীজটি ভেঙ্গে যাওয়ার ফলে সিংজোড়ায় অবস্থিত স্কুল, কলেজ, হাট, বাজার ও পার্শ্ববর্তী শ্যামপুর, তেহালিয়া, বাটরা সহ বিভিন্ন এলাকার জনসাধারনের সরাসরি উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ২২-০৭-২০২০ ০৬:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 602 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com