শাহজাদপুরে দুই শিশুর আত্মহত্যা
০২ মে, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

  

শাহজাদপুরে দুই শিশুর আত্মহত্যা

দিলীপ গৌর
২২-০৭-২০২০ ০৬:১৮ অপরাহ্ন
শাহজাদপুরে দুই শিশুর আত্মহত্যা
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল ২১ জুলাই মঙ্গলবার পরিবারের ওপর অভিমান করে সামি (১১) ও আছিয়া খাতুন (১২) নামের দুইটি শিশু গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে। সামি পৌর শহরের দ্বারিয়াপুর টেকপাড়ার মোঃ মামুনের ছেলে ও আছিয়া খাতুন পোরজনা ইউনিয়নের নন্দলালপুর সরকার পাড়ার আলতাফ মন্ডলের মেয়ে বলে জানা গেছে। জানা গেছে, এদিন শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর টেকপাড়া গ্রামের মামুনের দুই ছেলে সানি (৫) ও সামি (১১) মধ্যে মারামারি করে। ছোট ভাই সানি বাবার কাছে নালিশ দেয়ার ভয় দেখায়, পরে সামি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ সামির কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে ঢুকে ডাফের সাথে ফাঁস নেওয়া ঝুলন্ত অবস্থায় সামিকে দেখতে পায়। পরে সামির দেহ নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিকে মৃত ঘোষণা করে। অপরদিকে উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর সরকারপাড়া গ্রামের মোঃ আলতাফ মন্ডলের মেয়ে স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আছিয় খাতুন (১২) মা বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। আজ ২২ জুলাই বুধবার শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, দুইটি শিশু আত্মহত্যার ঘটনায় পৃথক দুইটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

দিলীপ গৌর ২২-০৭-২০২০ ০৬:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 569 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com