শাহজাদপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
০৩ মে, ২০২৬ ১২:০১ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

দিলীপ গৌর
২২-০৭-২০২০ ০৬:১৬ অপরাহ্ন
শাহজাদপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামে হযরত আলী (৩২) নামে এক যুবকের বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে। নিহত যুবক চিনাধুকুরিয়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে। এলাকাবাসী জানায়, আজ ২২ জুলাই বুধবার সকালে হযরত আলী বন্যার পানির মধ্যে তার বাড়ীতে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করছিল। এক পর্যায়ে পানি বিদ্যুৎতায়িত হয়ে পড়লে সে বিদ্যুৎ পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। পরে এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নিয়ে গত পাঁচদিনের মাথায় দুইজন বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেলো।

দিলীপ গৌর ২২-০৭-২০২০ ০৬:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 286 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com