সিরাজগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু
০৩ মে, ২০২৬ ০২:৪৭ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

দিলীপ গৌর
২২-০৭-২০২০ ০৬:১৩ অপরাহ্ন
সিরাজগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা কারাগারের এক হাজতির শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে। আজ ২২ জুলাই বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত হাজতির নাম আবুল কাশেম কাসু (৫৭)। তিনি শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামী ছিলেন। সিরাজগঞ্জের জেল সুপার আল মামুন জানান, আবুল কাশেম এদিন ভোরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, সে হত্যা মামলার আসামি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোঃ ফয়সাল আহমেদ জানান, আজ ভোরে ওই আসামিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্বাসকষ্ট ও হৃদরোগে তার মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।

দিলীপ গৌর ২২-০৭-২০২০ ০৬:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 521 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com