শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-০৭-২০২০ ০৬:১৯ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২২জুলাই) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ওবায়দুল্লাহ, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁন, সহকারি মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদ প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com