পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তুহিনকে হত্যা
১২ মে, ২০২৬ ০৭:৩৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তুহিনকে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০৭-২০২০ ০৫:১৪ অপরাহ্ন
পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তুহিনকে হত্যা
জহুরুল ইসলাম:  সিরাজগঞ্জের বেলকুচিতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তুহিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়ের দুর্গম চরাঞ্চল কীর্তিখোলা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তুহিন বড়ধুল গ্রামের আবুল কাশেমের ছেলে। নিহতের বড় ভাই আজাহার এই প্রতিবেদককে বলেন, টাকা পাওনাকে কেন্দ্র করে আমার ছোট ভাই তুহিনের সাথে কীর্তিখোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আসাদুলের সাথে মঙ্গলবার (২১ জুলাই) বিকালে বাক-বিতর্ক হয়। সন্ধ্যার পরে মোবাইল করে ছোট ভাইকে ডেকে নেয়। পরে তাকে কুপিয়ে হত্যাকরে তারা। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, বেশ কিছুদিন আগে কীর্তিখোলা গ্রামের আব্দুল হাই ও তার ছেলেরা তুহিনের কাছ থেকে ৭০ হাজার টাকা দাদন (সুদের বিনিময়ে ধার) নিয়েছিলেন। সেই টাকা পরিশোধের জন্য তাদের কয়েকদিন ধরেই তাগাদা দিচ্ছিলেন তুহিন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে তুহিনকে টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান আব্দুল হাই ও তার ছেলেরা। এরপর রাতেই তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ আব্দুল হাইয়ের বাড়ির পেছনে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা রাতেই মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।   তিনি আরো জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে আব্দুল হাই ও তার ছেলেরা পলাতক।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৭-২০২০ ০৫:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1905 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com