শাহজাদপুরে জাসদের তাহের দিবস পালন
০৩ মে, ২০২৬ ০২:৫০ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে জাসদের তাহের দিবস পালন

দিলীপ গৌর
২২-০৭-২০২০ ০৪:০৮ অপরাহ্ন
শাহজাদপুরে জাসদের তাহের দিবস পালন

শাহজাদপুর   প্রতিনিধি : মুক্তিযুদ্ধের ১১ নাম্বার সেক্টর কমান্ডার এবং ৭ নভেম্বরের সিপাহী জনতা বিপ্লবের মহা নায়ক ও জাসদ নেতা শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের ৪৪তম হত্যা দিবস। এ উপলক্ষে আজ ২১ জুলাই মঙ্গলবার শাহজাদপুর উপজেলা জাসদের উদ্যোগে কর্মসূচী গ্রহণ করা হয়।

সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শহীদের প্রতিকৃতীতে পূষ্প অর্পন ও স্থানীয় জাসদ কার্যালয়ে বিকেল ৪টায় স্মরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় জাসদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ও উপজেলা জাসদের সভাপতি শফিকুজ্জামান শফি। এ সভায় বক্তব্য রাখেন, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান তুহিন, উপজেলা জাদসের যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম সোভন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লিটন, পৌর জাসদের সাঃ সম্পাদক জাহিদুল ইসলাম ঝংকার,  উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ আদিত্যজামান, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান সহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিচারের নামে প্রহসন করে বেইমান জিয়াউর রহমান তাকে জেলখানার অভ্যন্তরে মুক্তিযুদ্ধের অন্যতম এই বীরকে হত্যা করে। খুনী জিয়া সিপাহী জনতার অভ্যত্থান ও মুক্তিযুদ্ধের সাথে  বিশ্বাস ঘাতকতা করে খুনী মোস্তাক ও স্বাধীনতা বিরোধী শাহ আদিত্য গংদের সাথে হাত মিলায় এবং বাংলাদেশের অগ্রগতিকে ধ্বংস করে। বক্তারা খুনী জিয়ার মরণত্বর বিচার দাবি করে। 


দিলীপ গৌর ২২-০৭-২০২০ ০৪:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 327 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com