দেশে করোনায় নতুন ২৭৪৪ জন শনাক্ত
৩০ এপ্রিল, ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন

  

দেশে করোনায় নতুন ২৭৪৪ জন শনাক্ত

নিউজরুম
২২-০৭-২০২০ ০২:৪০ অপরাহ্ন
দেশে করোনায় নতুন ২৭৪৪ জন শনাক্ত

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২,৭৪৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩,০৫৭ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ২,১৩,২৫৪ জন।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট -টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বুলেটিন শেষে ডা. নাসিমা বলেন, সতর্ক থাকুন, সচেতন হোন। সঠিকভাবে মাস্ক পরুন এবং বাড়ির সকল সদস্যকে এ বিষয়ে উদ্বুদ্ধ করুন। সাবান পানি দিয়ে বার বার ২০ সেকেন্ড ধরে হাত ধোন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। জনসমাবেশ এড়িয়ে চলুন। সবাই সচেতন হলে, সতর্ক হলে অবশ্যই করোনাকে প্রতিরোধ করা যাবে এবং এই প্রতিরোধে আপনারা সবাই সামিল হবেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


নিউজরুম ২২-০৭-২০২০ ০২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 236 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com