শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-০৭-২০২০ ০১:৩৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের উন্নয়ন তবীল থেকে বিভিন্ন প্রতিবন্ধীদের হুইল চেয়ার, শিক্ষার্থীদের সাইকেল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার (২২জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে তাড়াশ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবীল থেকে ১৬ জন গরীব ছাত্র-ছাত্রীদের সাইকেল, ১০০জন ছাত্র-ছাত্রীকে স্কুল ব্যাগ ও ১৬জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরন করা হয়।
তাড়াশ উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ওবায়দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় আনোয়ার হোসেন খানঁ, প্রভাষক মর্জিনা ইসলাম ও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com