শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২১-০৭-২০২০ ১০:৫৯ অপরাহ্ন |
সোমবার(২০জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় হাজী ইমান আলী মার্কেটের ২য় তলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ জেড জেড তাজুল হুদা প্রধান অতিথি হিসেবে কেক কাটেন।
এ সময় সম্মানীত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানার ওসি (তদন্ত) হুমায়ন কবীর,এসআই সবুজ,সলঙ্গা দলিল লেখক সমিতির সাবেক সেক্রেটারী মোস্তাফিজুর রহমান মুকুল,মা জেনারেল হাসপাতালের পরিচালক নুরুল ইসলাম সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কলাকৌশলীবৃন্দ।
কেক কাটার পুর্ব মুহুর্তে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাহমুদুল হাসান বলেন,দেশে মহামারী করোনার কারনে জনসমাগম হবার আশঙ্কায় বড় পরিসরে বর্ষপুর্তি উদযাপন না করলেও সবার দোয়া ও সহযোগীতা কামনা করছি।
সকলের সহযোগীতা,দোয়া আর ভালোবাসায় অনেক কষ্টে গড়া আমার এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে যারা সহযোগীতা আর পরামর্শ প্রদান করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com