ফেসবুকের কল্যাণে দুর্গম চরাঞ্চলের বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
২৬ এপ্রিল, ২০২৬ ০২:৩৭ পূর্বাহ্ন

  

ফেসবুকের কল্যাণে দুর্গম চরাঞ্চলের বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০৭-২০২০ ১০:৫৫ অপরাহ্ন
ফেসবুকের কল্যাণে দুর্গম চরাঞ্চলের বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
জহুরুল ইসলাম: ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে যমুনার দুর্গম চরাঞ্চলের পানিবন্দী বানভাসি অসহায় মানুষগুলোর দ্বারে দ্বারে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ‘ফেসবুক আইকন মানববতার ফেরিওয়ালা’ খ্যাত মানুষ বিশ্বাস। মঙ্গলবার (২১ জুলাই) সারাদিন কখনো কোমর পানিতে, কখনো বুক পানিতে ভিজে কখনো বৃষ্টিতে দুর্গম চরাঞ্চলের ৭০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ঠুঠিয়া ও ভাটদিঘুলিয়া চরে এই খাদ্য সামগ্রী বিরতণ করা হয়। তার এ কাজে আজকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন শাহরীয়ার ইমন, জাকারিয়া ও মজিদ নামের তিন ব্যক্তি। প্রতি প্যাকেটে ছিল চাল ৫ কেজি, ময়দা ৫ কেজি, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, চিনি হাফ কেজি, ডাল হাফ কেজি, সালাইন ৫ পিচ, লবণ ১ কেজি, শিশুদের জন্য ড্রাইকেক, পটেটো ও বিস্কুট ১০০ প্যাকেট। মামুন বিশ্বাস জানান, আমি সকলের সহযোগীতা নিয়েই অসহায়-গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেছিলাম। মোট ৪৮ হাজার ৮৭০ টাকা অর্থ সহায়তা পেয়েছি। এর মধ্যে থেকে আজ মঙ্গলবার ৭০টি পরিবারকে মোট খরচ ৪৩ হাজার ৩০০ টাকার খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। হাতে এখনো ৫ হাজার ৫৭০ টাকা আছে। মানুষের বড় ও ক্ষুদ্র দানগুলো যুক্ত করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।আমাদের এই কাজ চলমান থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০৭-২০২০ ১০:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 435 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com