বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ
২৫ এপ্রিল, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন

  

বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০৭-২০২০ ১১:০১ অপরাহ্ন
বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে এডিপি'র অর্থয়নে পৌরসভার চালা-মুকুন্দগাঁতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫ সেট বেঞ্চ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে উক্ত বেঞ্চ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫ সেট বেঞ্চ বিতরন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পপরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, বেলকুচি পৌর আওয়ামীলীগের ভারপাপ্ত সভাপতি শাজাহান আলী প্রামানিক, আওয়ামীলীগ নেতা মন্তাজ আলী প্রামানিক, যুবলীগ নেতা ফারুক সরকার প্রমুখ।   অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম সাজেদুল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কোনো সরকার শিক্ষাক্ষেত্রের এত উন্নয়ন করতে পারেনি। এখন প্রত্যন্ত অঞ্চলের পরিবারের সন্তানরাও উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। এতেই প্রমাণ হয় বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০৭-২০২০ ১১:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 614 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com