বেলকুচিতে নন-এমপিও শিক্ষকদের নগদ প্রণোদনা বিতরণ
২৭ এপ্রিল, ২০২৬ ০২:৩৫ অপরাহ্ন

  

বেলকুচিতে নন-এমপিও শিক্ষকদের নগদ প্রণোদনা বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-০৭-২০২০ ০৮:২৩ অপরাহ্ন
বেলকুচিতে নন-এমপিও শিক্ষকদের নগদ প্রণোদনা বিতরণ
জহুরুল ইসলাম: করোনা কালীন পরিস্থিতিতে প্রতিষ্টান বন্ধ থাকায় স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র/ছাত্রীদের নিকট হতে বেতন আদায় করতে পারছে না। যে কারণে প্রতিষ্ঠান হতে এসব শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে না পারায় নন-এমপিওরা মানবেতর জীবন যাপন করছেন। এই অবস্থায় প্রধানমন্ত্রী নন-এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তার জন্য প্রণোদনার ব্যবস্থা করেন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে ১৭৩ জন শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলমসহ মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-০৭-২০২০ ০৮:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 598 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com