শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২১-০৭-২০২০ ০৫:৩০ অপরাহ্ন |
সোহাগ হাসান: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় ইউনিয়নের শাহানগাছা সিমলা ডিগ্রি কলেজে ঘূর্নি ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গত সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৬ টায় সময় এ ঘটনা ঘটেছে।গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ সরজমিনে গিয়ে সিমলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় কলেজের পিয়ন মোঃ রফিক আমাকে বলেন ঘূনি ঝড়ে কলেজের কয়েকটি ঘর ভেঙ্গে গেছে। আমি তাৎক্ষনিক কলেজে এসে দেখি প্রতিষ্ঠানে লাইব্রেরী, ছাত্রী কমন রুম, বিজ্ঞানাগারসহ ৫টি রুমসহ ১৫/২০ গাছ ঘূর্নি ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেছে।
তিনি আরো বলেন, এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমি সাথে সাথে জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় চেয়ারম্যানকে অবগত করেছি। এসময় উপস্থিত ছিলেন, সিমলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ সোরহাব আলী, আক্কাশ আলী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com