কাজিপুরে মহিলা কৃষকদল পেলেন পাওয়ার টিলার মাড়াই মেশিন
২২ এপ্রিল, ২০২৬ ০৪:২৫ অপরাহ্ন

  

কাজিপুরে মহিলা কৃষকদল পেলেন পাওয়ার টিলার মাড়াই মেশিন

আব্দুল জলিল
২১-০৭-২০২০ ১২:১৯ অপরাহ্ন
কাজিপুরে মহিলা কৃষকদল পেলেন পাওয়ার টিলার মাড়াই মেশিন

স্টাফ রিপোর্টারঃ কাজিপুরের বিশুড়িগাছা মহিলা (ফসল) দল সমবায় সমিতির সদস্যদের দেয়া হয়েছে কৃষি উপকরণ। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এআইএফ -২  ম্যাচিং গ্রান্ট উপ- প্রকল্পের মাধ্যমে তাদের দুইটি পাওয়ার টিলার, একটি মাড়াই মেশিন ও একটি পাওয়ার স্প্রে প্রদান করা হয়েছে।

গতকাল(সোমবার) দুপুরে সরকার কর্তৃক ৭০% ভর্তুকিতে ৩৯৫০০০/- টাকা মূল্যের যন্ত্রপাতি বিতরণ করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেজাউল করিম।

কৃষিখাতের উন্নয়ন ও কৃষকদের অধিক সুবিধা প্রাপ্তির জন্য সরকারী নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মাদ বাবলু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ছাইদুল ইসলাম তালুকদার, কাজিপুর ইউনিয়ের আ’লীগের সাধারণ সম্পদক আব্দুল মতিন মাস্টার।


আব্দুল জলিল ২১-০৭-২০২০ ১২:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1023 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com