চৌহালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
২৬ এপ্রিল, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ন

  

চৌহালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
২০-০৭-২০২০ ০৬:১৭ অপরাহ্ন
চৌহালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

চৌহালী প্রতিনিধিঃ গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি কমতে শুরু করলেও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। অসহায় দুঃস্থ বানভাসি মানুষদের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে ৷ তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের চৌহালীতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে

সোমবার(২০জুলাই) বিকালে ঘোরজান ইউনিয়ন পরিষদ থেকে এসব নদী ভাঙন ও বন্যা দুর্গত মানুষের মাঝে জিআর- ৭৪টি, শিশুখাদ্য-৩৭ টি,মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ত্রাণতহবিল থেকে ৪৮ প্যাকেট যারমধ্যে ১০ কেজি চাউল, ১কেজি ডাউল,  ১-কেজি লবণ,১-কেজি চিনি, ২-কেজি চিড়া,৫০০ গ্রাম লুডুস, ১ লিটার সয়াবিন তেল  মোট ১৬ কেজি ৫০০ গ্রাম মোট ১শ' ৬৯ জন পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ৷ এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদে চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাবুল মোল্লা, ট্যাগ অফিসার মোঃ গোলাম রসুল, ঘোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমজান আলী প্রমুখ


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২০-০৭-২০২০ ০৬:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 436 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com