শাহজাদপুরে ইউপি চেয়ারম্যান মুকুল আর নেই
০৩ মে, ২০২৬ ০৩:৫৪ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে ইউপি চেয়ারম্যান মুকুল আর নেই

দিলীপ গৌর
২০-০৭-২০২০ ০৬:১২ অপরাহ্ন
শাহজাদপুরে ইউপি চেয়ারম্যান মুকুল আর নেই

শাহজাদপুর  প্রতিনিধি : শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য জাহিদুল ইসলাম মুকুল (৪৮) আজ ২০ জুলাই সোমবার সকালে  হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভূগছিলেন। আজ ভোরে অসুস্থ হয়ে পড়লে সকাল ৬ টার দিকে তাকে খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের মৃত জেলহক প্রামানিকের ছেলে।

বিকেলে জামিরতা বাজারে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে জামিরতা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পর পর দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মুকুলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন 

 


দিলীপ গৌর ২০-০৭-২০২০ ০৬:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 460 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com