মুুুুচলেকা ভঙ্গ করলেন ইউপি সদস্য...! বিকেলে ইউপি সদস্যর জিম্মায় রাতে কনে গেল শশুরবাড়ি
১২ মে, ২০২৬ ০৮:৩৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মুুুুচলেকা ভঙ্গ করলেন ইউপি সদস্য...! বিকেলে ইউপি সদস্যর জিম্মায় রাতে কনে গেল শশুরবাড়ি

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২০-০৭-২০২০ ০৬:০৪ অপরাহ্ন
মুুুুচলেকা ভঙ্গ করলেন ইউপি সদস্য...! বিকেলে ইউপি সদস্যর জিম্মায় রাতে কনে গেল শশুরবাড়ি
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে মুচলেকা নিয়ে সুমাইয়া খাতুনের বিয়ে বন্ধ করে বিকেলে ইউপি সদস্যর জিম্মায় রেখে আসেন স্থানীয় প্রশাসন। আর সেই রাতেই কনে গেল শশুর বাড়ি ঘটনাটি ঘটেছে গত ১৫ জুলাই বুধবার উপজেলার তালম ইউরিয়নের কলাকোপা গ্রামে। ঘটনা সূত্রে জানা যায়, (১৫) জুলাই গত বুধবার তালম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও উপজেলার কলাকোপা গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুমাইয়া খাতুনের (১৪) বিয়ে উপলক্ষে রীতিমতো প্যান্ডেল সাঁজিয়ে এবং গরু জবাই করে ভুড়িভোজের মাধ্যমে বিয়ের আয়োজন করা হয়। তবে যথা সময়ে ওই বিয়ে বাড়িতে হাজির হোন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী ঝরনা খাতুন ও তাড়াশ থানার এস আই আমিনুল ইসলাম। তাদের হস্তক্ষেপে বন্ধ হয় বাল্যবিয়ে। পরবর্তীতে কোনো রকমের কৌশল অবলম্বন করে যাতে সুমাইয়ার বিয়ে না দেওয়া হয় তা নিশ্চিত করতে সুমাইয়াকে তালম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান হিরনের জিম্মায় রেখে আসা হয়। কিন্তু তিনি মুচলেকা ভঙ্গ করে সেই রাতেই একই ইউনিয়নের তারটিয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে আলামিনের (২২) সাথে বিয়ের কার্যক্রম সম্পন্ন করে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেন। এদিকে সু-সচতুর ইউপি সদস্য হাবিবুর রহমান হিরন ওই বাল্য বিয়ে আড়াল করতে ওই দিনই বিভিন্ন গনমাধ্যমে “সুমাইয়ার বিয়ে বন্ধের সংবাদ প্রকাশ করান”। অভিযুক্ত ইউপি সদস্য হাবিবুর রহমান হিরন মুচলেকা ভঙ্গের বিষষটি স্বীকার করে জানান, “তিনি একজন জন প্রতিনিধি। এলাকার জনগনের চাপে তার অনেক কিছুই করতে হয়।” এদিকে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী ঝরনা খাতুন জানিয়েছেন, “বিষয়টি দু:খজনক। তিনি উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ বরাবর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলবেন।” সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানিয়েছেন, “ব্যবস্থা গ্রহণের লক্ষে তিনি দ্রæততম সময়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইফ্ফাত জাহানের সঙ্গে আলোচনায় বসবেন। ” এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী কর্মকর্তা ইফ্ফাত জাহান বলেন, সার্বিক ঘটনার সত্যতা যাচাই করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৭-২০২০ ০৬:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 326 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com