সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মমিন মন্ডল করোনায় আক্রান্ত
০১ মে, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মমিন মন্ডল করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০৭-২০২০ ০৬:০৪ অপরাহ্ন
সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মমিন মন্ডল করোনায় আক্রান্ত
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আবদুল মমিন মন্ডল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দেশের শীর্ষস্থানীয় গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। সোমবার (২০ জুলাই) দুপুরে আবদুল মমিন মন্ডল এমপি সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা শুরুর পর থেকে আমার নির্বাচনী এলাকার প্রতিটি এলাকায় গিয়ে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি বিতরণ করে ঢাকায় ফিরেছি বেশ কিছু দিন হল। পরে অসুস্থবোধ করায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম। কয়েক দিন আগে করোনা পজিটিভ নিশ্চিত করেছেন চিকিৎসকরা। তাপর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে আইসোলশনে চিকিৎসা নিচ্ছি। এ দিকে মন্ডল গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ মন্ডল তার ছেলে মমিন মন্ডল এমপির সুস্থ্যতার জন্য নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৭-২০২০ ০৬:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 798 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com