শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৭-২০২০ ০৪:১৪ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালখুলা নামকস্থানে একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাজারে উঠে গিয়েছে। এতে ট্রাক চাপায় বাজারে থাকা ৪জন নিহত হয়েছেন। এ সময় আহত একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান। অপরদিকে দুপুরে নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আলহাজ আলী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান।
এ ঘটনায় আরো ২জন আহত হয়েছে।
নিহতরা হলেন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন ও শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন ও উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আলহাজ আলী মারা যান।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালখুলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রফিক জানান, একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খালখূলা বাজারে লোকজনের ওপর উঠে পড়ে।
এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই স্থানীয় বাজার করতে আসা কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন ও শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন মাছ বিক্রী করে যাওয়া পথে চাপা পড়ে নিহত হয়। এছাড়া শশুরবাড়িতে আসা উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আলহাজ আলী মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪জন হলো।
তাড়াশ ফায়ার ডিফেন্স ষ্টেশনের সাব আফিসার এসএম রেজাউল করিম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। আর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com