শিরোনামঃ
আব্দুল জলিল ২০-০৭-২০২০ ০৩:১৫ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ রোববার রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দক্ষিন পাইকপাড়া ঢকঢগিয়া বাজার থেকে সাড়ে চার কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে র্যাব ১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিরাজগঞ্জ- র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোঃ শফিকুর রহমান এর নেতৃত্বে ঢগঢগিয়া বাজারে অভিযান চালিয়ে স্বপন ষ্টোর নামক মুদিখানা দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে দবু প্রামানিকের পুত্র শাহীন আলম শাহীন (২৪) ও মৃত ভুলু মন্ডলের পুত্র মাসুদ রানা ওরফে রানা(২৬)কে গাঁজাসহ আটক করে।
আটককৃতের বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার চর ধুনট গ্রামে।
এসময় তাদের নিকট থেকে দুইটি মোবাইল সেট ও দুইটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
সোমবার উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কাজিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com