যমুনায় পানির স্রোতে বেলকুচির আজুগড়া স্পার-১ এর ৭০ মিটার ধস
২৪ এপ্রিল, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন

  

যমুনায় পানির স্রোতে বেলকুচির আজুগড়া স্পার-১ এর ৭০ মিটার ধস

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০৭-২০২০ ০৩:১৫ অপরাহ্ন
যমুনায় পানির স্রোতে বেলকুচির আজুগড়া স্পার-১ এর ৭০ মিটার ধস
জহুরুল ইসলাম: যমুনা তীব্র স্রোতে স্কাউয়রিংয়ের ফলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া স্পার-১ এর প্রায় ৭০ মিটার এলাকা ধসে গেছে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে স্পারের মাটির অংশে আকস্মিক ধস নামায় এলাকা জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। তবে ধসের বিস্তৃতি ঠেকাতে পাউবো জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে মেরামত কাজ শুরু করেছে। সরেজমিন জানা যায়, বেলকুচি উপজেলার পার্শবর্তী এনায়েতপুর থানার তাঁত শিল্প কারখানা সহ বহুঘর বাড়ি শিক্ষা ও ধমর্মীয় প্রতিষ্ঠান যমুনার ভাঙন থেকে রক্ষায় ২০ বছর আগে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে আজুগড়া স্পার-১ নির্মান করা হয়। এ বছর বন্যার শুরুতে যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকে স্পারটি ঝুঁকি পূর্ন হয়। তবে কয়েকদিন ধরে যমুনা পানি কমতে থাকায় নদীতে প্রচন্ড স্রোতে ঘুর্ণাবর্তের সৃষ্টি হয়। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তীব্র স্রোতে আকস্মিক ভাবে স্পারের ডান সাইডে মাটির স্যাংঙ্কে প্রায় ৭০ মিটার এলাকা জুড়ে ভয়াবহ ধস নামে। একারনে এনায়েতপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের আজুগড়া-বেতিল এলাকা, স্পার সংলগ্ন সিরাজগঞ্জ ভেটেরিনারী কলেজ ও মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউড সহ বহু তাঁত কারখানা ও অসংখ্য ঘর-বাড়ি হুমকির মুখে পড়ে আতঙ্কে রয়েছে। এ দিকে ধসের খবর পেয়ে সিরজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম তাৎক্ষনিকভাবে স্পারের ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছেন। এছাড়া ধসে যাওয়া স্থান দ্রুত মেরামতে কার্যকর ব্যবস্থা নিতে স্পার পরিদর্শন করেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল ও ইউএনও আনিছুর রহমান। এসময় পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, যমুনা নদীতে প্রবল স্রোতের কারনে স্কাউয়ারিংয়ের ফলে বেতিল স্পারের প্রায় ৭০ মিটার এলাকা ধসে গেছে। খবর পেয়ে সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত থেকে জিও ব্যাগ ফেলে বাঁধ মেরামতের কাজ চলছে, আতঙ্কিত হবার কিছু নেই, মেরামত কাজ শেষ হলে আশা করছি ঝুঁকি কমে যাবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৭-২০২০ ০৩:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1278 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com