তাড়াশে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাজারে : নিহত ৩জন
০৩ মে, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

  

তাড়াশে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাজারে : নিহত ৩জন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২০-০৭-২০২০ ১০:৪৮ পূর্বাহ্ন
তাড়াশে ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাজারে : নিহত ৩জন

সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালখুলা নামকস্থানে একটি রড বোঝাই  ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বাজারে উঠে গিয়েছে। এতে ট্রাক চাপায় বাজারে থাকা তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান। এ ঘটনায় আরো ৪জন আহত হয়েছে। 
আহতদের নাম ও ঠিকানা এ রির্পোট লেখা পর্যন্ত পাওয়া যায় নি।

নিহতরা হলেন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন ও শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন ও উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন। 

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালখুলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রফিক জানান, একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খালখূলা বাজারে লোকজনের ওপর উঠে পড়ে। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই স্থানীয় বাজার করতে আসা কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন ও  শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন মাছ বিক্রী করে যাওয়া পথে চাপা পড়ে নিহত হয়। এছাড়া শশুরবাড়িতে আসা উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

তাড়াশ ফায়ার ডিফেন্স ষ্টেশনের সাব আফিসার এসএম রেজাউল করিম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। আর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৭-২০২০ ১০:৪৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 499 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com