তাড়াশে রড বোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল হেলপারসহ ২ জনের : গুরতর আহত ৫
০২ মে, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

  

তাড়াশে রড বোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল হেলপারসহ ২ জনের : গুরতর আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ
২০-০৭-২০২০ ১০:০৪ পূর্বাহ্ন
তাড়াশে রড বোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল হেলপারসহ ২ জনের : গুরতর আহত ৫

সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় রড বোঝাই ট্রাকের চাপায় হেলপার সহ ২ জন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন ৫ জন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ ফায়ার সার্ভিসের সহকারি টিম লিডার মো: রেজাউল করিম।

জানা গেছে সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে নারায়নগঞ্জ থেকে চট্র মেট্রো-ঢ ৮১-২১৩৭ একটি রড বোঝাই ট্রাক রাজশাহী যাওয়ার পথে সিরাজগঞ্জের তাড়াশের খালকুলা বাজার এলাকায় একটি ইঞ্চিন চালিত নছিমন গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তায় পার্শ্বে দাড়িঁয়ে থাকা পথ চারীদের চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনা স্থলেই ট্রাকের হেলপার শাহজাহাদপুর উপজেলার তালগাছি গ্রামের মানিক মিয়া (৩৫) ও তাড়াশের কালুপাড়া গ্রামের মৃত মোন্তাজ প্রামানিকের ছেলে ময়নাল হোসেন (৩২) মারা যান এবং গুরুতর আহত হন ৫ পথচারী।

আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এস আই মো: রফিকুল ইসলাম জানান, ১টি লাশ পরিবারের লোকজন নিয়ে গেছেন। আরোকটি লাশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।


সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৭-২০২০ ১০:০৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 426 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com