শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০৭-২০২০ ০৭:১২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জে তাড়াশে করোনায় আক্রান্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) আমিরুল ইসলাম আলভী করোনা কে জয় করেছেন। টানা ২৯দিন করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সাথে যুদ্ধ করে তিনি করোনা মুক্ত হয়েছেন। করোনা জয়ী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।
রোববার (১৯জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা জামাল মিয়া শোভন।
এ বিষয়ে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) আমিরুল ইসলাম আলভী বলেন, ৫০শয্যা হাসপাতালের আইসলোশনে ২৯দিন থেকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন ও নিয়মকানুন পালন করেছি। এ ছাড়া সকলের দোয়া ও ভালাবাসায় এখন আমি সুস্থ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com