তাড়াশে নতুন করে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত: এ নিয়ে বেড়ে ২৭জন
০১ মে, ২০২৬ ০১:৫৯ পূর্বাহ্ন

  

তাড়াশে নতুন করে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত: এ নিয়ে বেড়ে ২৭জন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৯-০৭-২০২০ ০৫:৪৭ অপরাহ্ন
তাড়াশে নতুন করে স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত: এ নিয়ে বেড়ে ২৭জন

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে নতুন করে একজন স্বাস্থ্যকর্মী (কোভিড-১৯) করোনাভাইরাস পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। 

নতুন করে আক্রান্ত স্বাস্থ্যকর্মী হলো তাড়াশ পৌর এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস।  নতুন একজনসহ উপজেলায় মোট ২৭জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। 

রোববার (১৯জুলাই) বিকালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জামাল উদ্দিন মিঞা শোভন বিষয়টি নিশ্চিত করেন।

তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন, জানান, তাড়াশ হাসপাতাল থেকে তাদের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রোববার তাদের মধ্যে ১জনের করোনা ভাইরাস পজেটিভ রির্পোট পাওয়া যায়। এ পর্যন্ত উপজেলায় ২৭জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৯-০৭-২০২০ ০৫:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 360 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com