শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৮-০৭-২০২০ ০৭:৩৩ অপরাহ্ন |
শনিবার(১৮জুলাই) বিকেলে সিরাজগঞ্জ শহরের নর্থবেঙ্গল মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুকালে স্বামী, ১ মেয়ে, মা, ২ ভাই, ৪ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
নিহতের মামাতো ভাই দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু জানান, বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শনিবার দুপুরে বেশি অসুস্থ হলে পড়লে তাকে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
তিনি আরও জানান, শনিবার বাদ এশা মাছুমপুর-সয়াধানগড়া ঈদগাহ মাঠে তাঁর জানাযা নামাজে শেষে মালশাপাড়া কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক অদিত্য রাসেলের বোনের মৃত্যুর সংবাদ শুনে বিকেলে তার বাড়িতে ছুটে যান সিরাজগঞ্জের সংবাদকর্মীরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষ তার বাড়িতে যান। তবে করোনা পরিস্থিতির কথা মনে রেখে সকলেই সামাজিক দূরত্ব বজায় রাখেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com