শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু
দিলীপ গৌর
১৮-০৭-২০২০ ০৭:২৭ অপরাহ্ন
|
|
শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু
শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১, শাহজাদপুর জোনাল অফিসের শফিকুল ইসলাম (২২) নামে এক লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত লাইনম্যান শফিকুল ঢাকা জেলার ধামরাই উপজেলার বাসীন্দা। ঘটনাটি ঘটেছে গতকাল ১৭ জুলাই শুক্রবার।
জানা গেছে, গতকাল ১৭ জুলাই শুক্রবার বেলা ১টার দিকে শফিকুল ইসলাম শাহজাদপুর পৌর এলাকার দিলরুবা বাসষ্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সমিতির সাব-ষ্টেশনে মেশিন দিয়ে ঘাস কাটছিল। এক পর্যায়ে বিদ্যুৎ চালিত ঘাস কাটা মেশিনটি বিকল হয়ে পড়লে তা বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ঘটনাস্থলে ঢলে পড়ে। ঘটনাটি জানাজানি হলে তার সহ-কর্মীরা শফিকুলকে মূমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আজ ১৮ জুলাই শনিবার পল্লী বিদ্যুৎ সমিতি, শাহজাদপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাস কাটা মেশিনটি বিদ্যুৎ চালিত হওয়ায় এ দুঃখজনক ঘটনা ঘটেছে। তিনি জানান, মৃত শফিকুল ইসলাম চুক্তি ভিত্তিক লাইনম্যানে কাজ করত। মৃত্যের লাশ তার গ্রামের বাড়ীতে পাঠানো হয়েছে।
দিলীপ গৌর ১৮-০৭-২০২০ ০৭:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 744 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ