শাহজাদপুরে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক আবুল কাশেমের স্ত্রীর ইন্তেকাল শাহজাদপুর প্রতিনিধি : দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে জানানো যাচ্ছে যে, শাহজাদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আবুল কাশেমের সহধর্মীনী মায়া খাতুন (৫৫) দরগাপাড়াস্থ তার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ১৮ জুলাই শনিবার বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ....................... রাজিউন। বাদ এশার মখদুমিয়া জামে মসজিদে তার নামাজে জনাযা শেষে মখদুমিয়া জামে মসজিদে পাশের কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শাহজাদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
দিলীপ গৌর ১৮-০৭-২০২০ ০৭:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 375 বার দেখা হয়েছে।