শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৮-০৭-২০২০ ০৫:০১ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ পাষন্ড ছেলের রাস্তায় ফেলে যাওয়া অসুস্থ বৃদ্ধ বাবা ছোবাহান আলী শুক্রবার (১৭জুলাই) রাতে মারা গেছেন। তিনি গত সোমবার রাত থেকে করোনা উপসর্গ নিয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। উপজেলার মানিকদিয়ার গ্রামের বাসিন্দা ছোবাহান আলীকে অসুস্থ অবস্থায় সোমবার রাতে তার ছেলে নজরুল ইসলাম বাড়ি থেকে ভ্যান রিক্সা যোগে তুলে এনে উল্লাপাড়া পৌর বাস টার্মিনালের পাশের রাস্তায় ফেলে যান। টার্মিনালের হোটেল মালিকরা বিষয়টি টের পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশকে অবহিত করেন। পরে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস তার পুলিশ বাহিনী নিয়ে রাতেই ছোবাহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ছোবাহান আলীর সেই অমানবিক ছেলে নজরুল ইসলামের করোনাকালে এই ঘৃন্য কর্মকান্ডের জন্য গত বৃহস্পতিবার (১৬জুলাই) তাকে নাটোর জেলার সিংড়া থেকে গ্রেফতার করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আনোয়ার হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন ছোবাহানের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। তিনি হৃদরোগ ও লিভার সমস্যায়ও ভুগছিলেন। তার সঙ্গে যোগ হয় করোনা উপসর্গ। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ছোবাহান আলীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে ছোবাহান মারা গেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com