সীমাহীন দুর্ভোগ চৌহালী চরের বন্যার্ত মানুষদের
২৪ এপ্রিল, ২০২৬ ০১:১৫ অপরাহ্ন

  

সীমাহীন দুর্ভোগ চৌহালী চরের বন্যার্ত মানুষদের

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৮-০৭-২০২০ ০৪:৫৪ অপরাহ্ন
সীমাহীন দুর্ভোগ চৌহালী চরের বন্যার্ত মানুষদের
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৭টি ইউনিয়নের চরাঞ্চলের বন্যার্ত মানুষদের চলছে হাহাকার ৷ উপজেলার খাষকাউলিয়া, ঘোরজান, স্থলচর, সদিয়াচাঁদপুর, খাষপুখুরিয়া, বাঘুটিয়া, উমারপুর ইউনিয়নের গ্রামে এখন থইথই বন্যার পানি ৷ এ সব ইউনিয়নের গ্রামের বাড়ি-ঘরে ২ থেকে ৩ ফুট পানি বিরাজ করছে ৷
শনিবার (১৮জুলাই) সকালে সরেজমিনে  উপজেলার ঘোরজান ইউনিয়নের চরজাজুরিয়া, মুরাদপুরসহ পাশের ধীতপুরের একটি চরে পরিদর্শন করে দেখা যায়, অধিকাংশ বাড়ি ঘরে বন্যার পানি উঠায় মানুষের দুর্ভোগের সীমা নেই ৷ অনেকেই মাচা করে অতিকষ্টে কোনো রকমে  বসবাস করছে ৷ টিউবয়েল তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির অভাব। কারো কোরো গরু বসবাসে গোয়াল ঘরে বন্যার পানি ঢোকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে ডবল করে ৷ পাশাপাশি কাজ না থাকায় কোন রকমে খেয়ে না খেয়ে চলছে তাদের সংসার।
 
চরজাজুরিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মোঃ রবি  আক্ষেপ করে জানান, গত এক সপ্তাহ ধরে বাড়িতে পানি উঠেছে । কেউ কোন সহযোগিতা কিংবা খোঁজও নেয়নি। ঘরে খাবার নেই যা আছে রান্নাঘর ডুবে যাওয়ায় অনেক সময় নাখেয়ে থাকতে হয় ৷ তার মত একই অবস্থা পুরো উপজেলা বাসির ৷
মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ কামরুল জানান, এপর্যন্ত আমরা কোনো সাহায্য পাইনি ৷ আমাগো পাশে কেউ দাড়ায়নি ৷ আমরা খুব সমস্যায় আছি ৷
 
এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মজনু মিয়া জানান,বন্যায় উপজেলার ৭টি ইউনিয়নের ৩০টি গ্রামের প্রায় ১২ হাজার লোক ক্ষতিগ্রস্থ এবং ১৪ থেকে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে ৷ উপজেলায় ৪৬টি বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ইতিমধ্যে ১টিতে ১০টি পরিবার আশ্রয় নিয়েছে এদের জন্য প্রায় ৯৫ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। এ সাপ্তাহে প্রায় সাড়ে নয় হাজার ভিজিএফ পরে ত্রাণ বিতরণ করা হবে ৷ দ্রুত বিতরণ শুরু হলে মানুষের কিছুটা অভাব কমবে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৮-০৭-২০২০ ০৪:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 621 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com