নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাতে এনায়েতপুরে শোক সভা ও দোয়া মাহফিল
জহুরুল ইসলাম:
যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে যুগান্তর স্বজন সমাবেশ ও প্রেসক্লাবের যৌথ উদ্যোগে শোক সভার আয়োজন করা হয়। স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক প্রবীণ শিক্ষক হাজী আবদুল মতিনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক যুগান্তর প্রতিনিধি রফিক মোল্লার সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মাসুদ পারভেজ। এসময় থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ বজলুর রশিদ, সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, থানা বিএনপির আহ্বায়ক মাষ্টার নুরুল ইসলাম, বেতিল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, থানার এসআই দারেস আলী, একুশে টিভির সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান, প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোক্তার হোসেন, জুবায়েল হোসেন, হিমেল হক ও যুবলীগ নেতা আকতার সরকার উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন এনায়েতপুর পাক দরবার শরীফের পেশ ইমাম মাওলানা আবদুল আউয়াল।