তাড়াশে আগুনে পোড়া কৃষককে অটোভ্যান দিলেন এমপি আজিজ
২৬ এপ্রিল, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন

  

তাড়াশে আগুনে পোড়া কৃষককে অটোভ্যান দিলেন এমপি আজিজ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৭-০৭-২০২০ ১২:৫৮ অপরাহ্ন
তাড়াশে আগুনে পোড়া কৃষককে অটোভ্যান দিলেন এমপি আজিজ

আশরাফুল ইসলাম রনি:  

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে ঘর পোড়া কৃষককে অটোভ্যান দিলেন  সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মো. আব্দুল আজিজ। 
শুক্রবার (১৭জুলাই) সকালে তাড়াশ পৌর শহরের ঘোষপাড়ায় তার বাসভবনের সামনে আগুনে পুড়ে যাওয়া কৃষকের হাতে অটোভ্যানে তুলে দেন। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ কৃষক সেরাজুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া হরিনাম পুকুরপাড়া গ্রামের। 

অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ এমপি তার নিজস্ব অর্থায়নে সেরাজুল ইসলামের আয়ের উৎস অটোভ্যান উপহার দেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক শামীম আহাম্মদ আকাশ প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৫ মে সোমবার ভোর রাতে অটোভ্যান চার্জ থেকে আগুন লেগে তার বসতবাড়ীসহ অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অটোভ্যানই ছিল সেরাজুল ইসলামের একমাত্র আয়ের উৎস।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৭-২০২০ ১২:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 512 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com