তাড়াশে মেধাবী কলেজছাত্র জুয়েল বাঁচতে চায়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন

  

তাড়াশে মেধাবী কলেজছাত্র জুয়েল বাঁচতে চায়

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৭-০৭-২০২০ ০৯:৫৭ পূর্বাহ্ন
তাড়াশে মেধাবী কলেজছাত্র জুয়েল বাঁচতে চায়

কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র ও সিরাজগঞ্জের তাড়াশের ছেলে জুয়েল রানা (২৫) বাঁচতে চায়। তার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। এখন তার চিকিৎসার প্রায় ১২-১৩ লাখ টাকার প্রয়োজন। 

দিন দিন তার শারীরিক সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে থেমে থেমে চলছে । ইতোমধ্যেই তার চিকিৎসায় পাঁচ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। অর্থাভাবে আটকে আছে তার চিকিৎসা। বর্তমানে জুয়েল রানা ঢাকার আজমপুর আর্ক হসপিটালে ডা. হাসান হাফিজুর রহমানের কাছে চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মেধাবী কলেজছাত্র জুয়েল রানা দুটি কিডনিই ২৫ভাগ নষ্ট হয়ে গিয়েছে। এখন তাকে বাঁচাতে হলে চিকিৎসা করানো জরুরি। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১২-১৩ লাখ টাকা। তাহলেই বেঁচে যেতে পারেন জুয়েল। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। তাই ছেলেকে বাঁচাতে সরকারসহ বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন বাবা মো. মন্টু খন্দকার। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগের নাম্বার : ০১৯৩২৯০৩১৮৫, ০১৭১২-৬৪৫৬৩০। 
জুয়েল রানা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পৌর এলাকার দক্ষিনপাড়ার মন্টু খন্দকারের ছেলে। দুই ভাই-বোনের মধ্যে জুয়েল রানা ছোট। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৭-২০২০ ০৯:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1708 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com