ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলা ডিবিতে হস্তান্তরঃ ৩ আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর
১২ মে, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলা ডিবিতে হস্তান্তরঃ ৩ আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৬-০৭-২০২০ ০৮:৪৯ অপরাহ্ন
ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলা ডিবিতে হস্তান্তরঃ ৩ আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর
সোহাগ হাসান:সিরাজগঞ্জে দলীয় কোন্দলের কারণে প্রতিপক্ষের মারপিটে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যা মামলাটি উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সদর থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, জেলহাজতে থাকা ৩ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন- সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার বাসিন্দা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বিজয় (২৩) ও জাহিদুল ইসলাম (২১) এবং দিয়ারধানগড়ার সাগর (২০)। মামলার নতুন তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই বদরুদ্দোজা জিমেল জানান, জেলহাজতে থাকা ৩ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বৃহস্পতিবার আবেদনের শুনানী শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোরশেদ আলম ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, ২৬ জুন জাতীয় নেতা প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে ছাত্রলীগ আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে শহরের বাজার স্টেশন এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ সরকারী হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ শাখার সভাপতি এনামুল হক বিজয়কে মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষ। ঢাকার একটি হাসপাতালে ৯ দিন লাইভ সাপোর্টে থাকার পর ৫ জুলাই সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত বিজয়ের বড় ভাই রুবেল বাদী হয়ে ২৭ জুন জেলা ছাত্রলীগের ২ সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের ৫ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। সদর থানার এসআই আনিছুর রহমান মামলাটির তদন্ত করেন। মামলা হওয়ার পরই ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ৩জন জেলহাজতে, এবং আল আমিন নামে একজন জামিনে রয়েছেন। মামলার প্রধান আসামী শিহাব আহমেদ জিহাদ পলাতক রয়েছেন। ঘটনার পর ২৮ জুন মামলার আসামী জেলা ছাত্রলীগের ২ সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও শিহাব আহমেদ জিহাদকে দল থেকে সাময়িক বহিস্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ অবস্থায় ৭জুন নিহত ছাত্রনেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদ মাহফিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষে অন্তত: ৪০জন নেতাকর্মী আহত হন। টানা দুই ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়গ্রুপে অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও যুক্ত হন। এসব ঘটনায় পাল্লাপাল্টি আরও ৪টি মামলা হয়েছে। এসব মামলায় বর্তমানে ২৫জন নেতাকর্মী জেলহাজতে রয়েছেন। এই সংঘর্ষের কারণে দলের মধ্যে বিভক্তি দেখা দেয়ায় আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপে ৮ জুলাই থেকে জেলা আওয়ামীলীগ কার্যালয় তালা বন্ধ এবং আওয়ামীলীগের সকল অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় কার্যক্রম বন্ধ রয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৬-০৭-২০২০ ০৮:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 581 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com